সংগীতশিল্পী এস আই টুটুল। দীর্ঘ বিরতির পর আবারও নাটকের গানে কণ্ঠ দিলেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন নাটক ‘প্রাণ সখিয়া’র জন্য ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।
এস আই টুটুল
ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী তানিয়া আহমেদ ও গায়ক এস আই টুটুল। শোবিজ অঙ্গনেও সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিল তারা দু’জন। তবে হঠাৎ করেই দীর্ঘ ২২ বছর পথচলার পরে ২০২১ সালে বিচ্ছেদের খবর দেন এই জুটি।
কণ্ঠশিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন । যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে দ্বিতীয় বিয়ে করে সেই খবর প্রকাশ্যে এনেছেন এই কণ্ঠশিল্পী।
নিজের ব্যান্ডদল ‘ধ্রুবতারা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী এস আই টুটুল।